আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে ২য় বার্ষিক মহোৎসব পুনর্মিলনী অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ (পূণ্যপাড়া) মহোৎসব পরিচালনা কমিটির উদ্যোগে ২য় বার্ষিক মহোৎসব পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় সার্ব্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন পুরোহিত গৌরাঙ্গ চক্রবর্তী।
মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার দেব (হরি) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরভাগ (পূণ্যপাড়া) দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি গোপেন্দ্র দেব চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, আদমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ভূবন মোহন সিংহ, নিরঞ্জন দেব, সমাজসেবক দীপক চন্দ্র দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সুহৃত দেবরায় কাজল, সত্যদেব নিতু, অলক দেব, সুদীপ দেব পিংকু প্রমুখ।
অনুষ্ঠানে মহোৎসব উপলক্ষে হরিনাম মহাযজ্ঞে অংশগ্রহণকারী কিশোর-কিশোরী দল ব্রজগোপাল সম্প্রদায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।