মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্যায়ের মৌলভীবাজারে উদ্ভোধণী খেলা শুরু হয়েছে। উদ্ভোদনী খেলা সিলেট জেলা দল বনাম সুনামগঞ্জ জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
গতকাল (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার মৌলভীবাজার এম, সাইফুর রহমান স্টেডিয়ামে সিলেট জেল্ াদলকে ১০৮ রানে পরাজিত করে ১ম জয় তুলে নেয় সুনামগঞ্জ জেলা দল ।
বাংলাদেশ ক্রীকেট বোর্ডে আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার এম, সাইফুর রহমান ষ্টেডিয়ামে উদ্ভোধনী খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে সুনামগঞ্জ জেলা দল ৫০ওভারে ৭ উইকেটে ২৪৫ রান করে। ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে সিলেট জেলা ক্রিকেট দল ৪০ অভারে সবউইকেট ১৩৭ সংগ্রহ করে অল আউট হয়। সুনামগঞ্জ জেলা দল ক্রিকেট দল ১০৮ রানে জয়ী হয়।
মৌলভীবাজার ভ্যেনুতে সিলেট বিভাগীয ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬,জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ। অনুষ্ঠানে বিশিষ্ঠ ক্রীড়া অনুরাগী হাসান আহমদ জাবেদ,সাবেক ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মাহবুব ইজদানী ইমরান,দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,জেলা ক্রিকেট কোচ রেজওয়ান মজুমদার রুমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মৌলভীবাজারে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬,জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ সিলেট বিভাগ খেলা শুরু। সুনামগঞ্জ জেলা দল জয়ী।
Catagory : সারা দেশ | তারিখ : ফেব্রুয়ারি, ১৮, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ • ৫৬ বার পঠিত






