আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৩৭তম মাসিক অনুদানসহ ইফতারি প্যাক বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৩৭তম নিয়মিত মাসিক অনুদান সুবিধাভোগী সহ পবিত্র মাহে রামাদানুল মোবারকের বিশেষ ইফতারি প্যাক দুই শতাধিক অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মোঃ মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে সাবেক কাউন্সিলর ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ এর সভাপতিত্বে ইফতারি প্যাক বিতরণ পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ ও কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) দ্বয়ের যৌথ পরিচালনা ও উপস্থাপনায় অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, সাবেক কাউন্সিলর মোঃ অলিউর রহমান, বৃটেন প্রবাসী কমিউনিটি নেতা এম.এ. কাইয়ূম তালুকদার, মাস্টার এনামুল হক তালুকদার, মাওলানা সিরাজুল ইসলাম তালুকদার, হাফেজ মমতাজ রাজা, মোঃ এলাইছ মিয়া, গোলাম হোসেন প্রমুখ।

এসময় ফাউন্ডেশনের আলাল মিয়া, সাহেদ আহমদ, এনামুল হক আলম, রাজনীন মোহাম্মদ, মুজাহিদ আহমদ, নাদিম মোহাম্মদ, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।