আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় আবুল হাসিম এন্ড সৈয়দা হাছনা আরা কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় আবুল হাসিম এন্ড সৈয়দা হাছনা আরা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদ্বানন উপলক্ষে এলাকার গরীব দুঃস্থদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২ মার্চ) বাদ যোহর নগরীর ২৫নং ওয়ার্ডের বারখলাস্থ সৈয়দ মঞ্জিলে ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আবুল হুসাইন সামুমের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সমাজসেবী আবুল হোসেইন মাখনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বারখলা এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুল হামিদ (আছলম মিয়া), আবুল হুসাইন সামুম, আব্দুল মুকিত, মুহিন আহমদ, মোঃ শাকিল হোসেন মনসুর। এসময় অন্যান্যদের মধ্যে মিজানুর রহমান, ফাহিম আহমদ, আলী হুসাইন হামযা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ট্রাস্টের পক্ষ থেকে উপহার হিসেবে আলু, পেয়াজ, সয়াবিন তেল, ছোলা, ডাল, দুধ, সেমাই এলাকার গরীব ও দুঃস্থদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ শাহিন আহমদ।