আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে দূর্ঘটনায় নিহত ২ জন চা-শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদানের দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ

প্রেস বিজ্ঞপ্তি                                       তারিখঃ ০৪/০৩/২০২৫


শ্রীমঙ্গলে আমরাইল চা-বাগানের দুজন শ্রমিক ৩ মার্চ সোমবার সকালে কাজে যাওয়ার পথে সাতগাঁও চা-বাগানের ফ্যাক্টরির সামনে শ্রমিক বহনকারী পিকআপের দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এসময় পিকআপে থাকা আরও অন্তত ১২ জন শ্রমিক আহত হয়ে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং গুরুতর আহত ৬ শ্রমিক মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি হয়ে চিকিৎসাধীন আছেন। এই ঘটনায় চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি রাজদেও কৈরী এবং সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা আমরাইল চা বাগানের শ্রমিক বিশাল দাস (১৭) ও হৃদয় রবিদাস (১৯) এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহত শ্রমিক পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপুরণ ও আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান দ্রব্যমূল্যের সীমাহীন উর্দ্ধগতির এই সময়ে চা-শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৭৮.৫০ টাকা। তারপরও বাগানে সকল শ্রমিকের কাজের ব্যবস্থা করা হয় না। যার কারণে বাগানের শ্রমিকদের বাধ্য হয়েই বাইরে কাজ করতে হয়। আমরাইল চা-বাগানের হত্যভাগ্য শ্রমিকরা এ দিন মিরপুরে ইটভাটায় কাজে যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হয়। চা-শ্রমিকদের আর্থিক অনটনকে পুঁজি করে মালিকরা শ্রমিকদের ট্রাক্টর, পিকআপ, ট্রাক ইত্যাদি মালবাহী পরিবহণে আনা নেওয়া করে। গতকাল এভাবেই আমরাইল চা-বাগানের ২০ জন শ্রমিককে গাদাগাদি করে একটি ভাঙ্গাচুরা পিকআপে করে পরিবহণ করার কারণে ২ জন শ্রমিককে অকালে প্রাণ দিতে হয়েছে। একইভাবে ২০২৩ সালে ট্রাকে করে নির্মাণ শ্রমিকদের আনা নেওয়ার সময় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দূর্ঘটনায় ১৫ জন নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছিল। মালিকরা বিলাসবহুল কার, পাজারোতে যাতয়াত করলেও শ্রমিকদের যাতায়াতে ন্যূনতম বাসের ব্যবস্থাও করেন না। নেতৃবৃন্দ বলেন আমরাইল চা-বাগানের শ্রমিকের মৃত্যুর দায় পিকআপ চালকের পাশাপাশি চা-বাগান কর্তৃপক্ষ এবং ইটভাটার মালিক এড়াতে পারেন না। কারণ চা-বাগানের শ্রমিকদের উপযুক্ত মজুরি ও কাজের নিশ্চয়তা থাকলে শ্রমিকরা ইট ভাটার কাজে যেতেন না, আর ইট ভাটার মালিকের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করা। নেতৃবৃন্দ মালিকের অবহেলার কারণে যাতে আর কোন শ্রমিককে অকালে প্রাণ হারাতে না হয় এজন্য সরকারের শ্রমদপ্তর ও কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের বিষয়টিও স্মরণ করিয়ে দেন। একই সাথে নেতৃবৃন্দ ট্র্যাক্টর, ট্রাক, পিকআপে করে চা-শ্রমিকদের যাতায়াত বন্ধ করে শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতে নিরাপদ পরিবহণের ব্যবস্থা করার জন্য বাগান কর্তৃপক্ষের নিকট দাবি জানান।