আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় বৈদ্যুতিক ট্রান্সফর্মারসহ চোর চক্রের সদস্য আটক

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বৈদ্যুতিক ট্রান্সফর্মারসহ চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর স্থানীয়রা চোরকে গণধোলাই দিয়ে  পুলিশের হাতে সোপর্দ করেন। সোমবার (৩ মার্চ) ভোরে রাতে স্থানীয়রা চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। আটককৃত চোর চক্রের সদস্য নওগাঁ জেলার রানীনগর উপজেলার বোদলা গ্রামের আব্দুস ছোবহান আলীর ছেলে এরশাদ আলী (৩৮)। পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার দিন উপজেলার কাশোপাড়া ইউপির বাঁশবাড়িয়া এলাকায় লবীর উদ্দিনের রাইচ মিলের ট্রান্সফর্মা চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।  আটকের পর স্থানীয় কিছু উত্তেজিত জনতা গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর পেয়ে অসুস্থ চোর চক্রের সদস্যকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করান। চিকিৎসা শেষে পুলিশ অসুস্থ চোর চক্রের সদস্যের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেন। এব্যাপারে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি জানান, বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির অপরাধে পেনাল কোড ৩৭৯/৪১১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ  করা হয়েছে।