আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মুর্শিদ প্রেম __সূফী সাধক ফকির মোয়াজ্জেম চৌধুরী 

মুর্শিদ প্রেম __সূফী সাধক ফকির মোয়াজ্জেম চৌধুরী 

মুর্শিদ আমার হৃদয়ে বাঁধিয়াছেন ঘর

প্রেমও আলিঙ্গনে আপ্লুত করো আমার অশান্ত মন। 

সর্বময় থাকো তুমি আমারই মাঝে, 

খুশি হয়ে ডাকবো তোমায় অন্তরও খুলিয়া।  

তোমার প্রেমে শান্তি পাবো আমার অশান্ত মনে, 

তুমি শান্তির ছায়া মাওলারই রুপে, 

রাসূলের প্রেমেই পাইতে হয় মাওলারই দর্শন, 

মুর্শিদ বিনে মিলেনা রাসূলের দর্শন । 

রাসূল প্রেমে পাগল হও রে মন 

রাসূল দ্বীনের আলো, 

রাসূল ছাড়া হয়নি সৃজন 

সৃষ্টির কোন কিছু। 

মাওলা আমার স্বয়ং প্রেমে রাসূলেরই শনে 

প্রেমে তে মজিয়া রাখিলেন ময়ূরও সাজাইয়া। 

সত্তর হাজার বছর গেল পলকে চলিয়া 

কেহ না জানিলো প্রেমের কাব্য কথা। 

ধীরে ধীরে সৃজন করলেন মানুষও বানাইয়া 

মাওলা আমার রাসূল প্রেমেতে পড়িয়া, 

একে একে সব হলো জানা 

আদম হাওয়া আর জান্নাত ও জাহান্নাম বানাইয়া। 

দেহের মাঝে মকরম করিলো বিরাজ 

অমান্য করাইলো নিষেধ ছিল যাহা, 

দুই প্রান্তে দুজনকে মাওলা দিলেন পাঠাইয়া 

ক্ষমা করিলেন গোলামী করাইয়া। 

তুমি অধম মতি লইনা কোন খবর 

দেহের মাঝে বিরাজ করে 

মুর্শিদ মাওলার রুপ 

সেই রুপেতে পাগল হইও 

মনও আমার যাইও না আর ভুলিয়া। 

মুর্শিদ রুপে ফানা হও মন 

মাওলা আর রাসূলের পাইতে দর্শন। 

লেখক, 

সূফী সাধক ফকির মোয়াজ্জেম চৌধুরী 

নাতি ও খাদেম, বাবা হযরত উসমান গনী রঃ। 

গবেষক, কলামিস্ট, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। 

৫ই মার্চ ২০২৫ ইং