আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ট্রাক চাপায় একজন  নিহত

(বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শহরের চারমাথা এলাকায় শরিফ পাম্পের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের নাম আশরাফুল আলম জাফর(৪২)। তিনি রাজশাহীর চারঘাটের ঝিকরা এলাকার বাসিন্দা এবং তিনি বসুন্ধরা গ্রুপের বগুড়া জোনে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।  এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ারুজ্জামান। পুলিশের এই কর্মকর্তা জানান, আশরাফুল ইসলাম মোটরসাইকেলযোগে( বগুড়া হ-১৭-৫৪০৮) চারমাথা থেকে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শরিফ পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় পিছনে থেকে একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরও জানান আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।