আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার প্রেসক্লাবের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বুধবার প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সাবিক) বুলবুল আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তানভীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন ফেরদৌস আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র  সদস্য বকশি মিছবাহ উর  রহমান জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, মৌলভীবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আব্দুল মতিন, নারী ও শিশু ট্রাইব্যুনালের (পিপি) এডভোকেট বকশি জুবায়ের আহমদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।


ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ চেয়ে মোনাজাত পরিচালনা করেন, মসজিদে বায়তুল মনোয়ার এর খতিব ও জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের অধ্যক্ষ মাওলানা হাফিজ সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।