আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁ মেডিক্যাল বন্ধ হলে চাউল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে – নওগাঁবাসি

(নওগাঁ) প্রতিনিধিঃ মান-হীনতার ট্যাগ দিয়ে নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারন জনগন । শনিবার ( ১৫ মার্চ ) বেলা ১১টায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে এক বিক্ষোভ সমাবেশ বের করেন শিক্ষার্থী ও চিকিৎসকরা । 

বিক্ষোভ সমাবেশ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে মানববন্ধনে রুপ নেয় । সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, সাধারন জনগন সহ আপামর নওগাঁবাসি অংশ নেয় । নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধ  হলে চাউল সরবরাহ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা জানিয়েছেন – কিসের সাপেক্ষে নওগাঁ মেডিকাল কলেজকে মানহীন বলছেন এমন প্রশ্ন শিক্ষার্থীদের । দুইদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অদিভুক্ত মেডিকাল কলেজ পরিক্ষার ফলাফলে নওগাঁ মেডিকেল কলেজ ৯৬ শতাংশ পাশ করে প্রথম স্থান অধিকার করে আছে । এছাড়াও অবকাঠামো মানহীনতার জন্য তো দ্বায়ী সরকার। এখানে শীক্ষার্থী সহ নওগাঁবাসি কেন এর কুফল ভোগ করবে । শিক্ষার্থীদের দাবি নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্র বন্ধ করে অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেবে সরকার। নওগাঁ পৌর সাবেক মেয়র এবং সাবেক জেলা বিএনপি’র সভাপতি নজমুল হক সনি বলেন – নওগাঁ মেডিকেল কলেজ মান-হীনতার ট্যাগ দিয়ে বন্ধ করা যাবে না । যদি সরকার এমন সীদ্ধান্ত নেয় তবে নওগাঁ থেকে সকল ধরনের চাউল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে । এই মেডিকাল কলেজ ফ্যাসিস্ট সরকারের টানাপোড়েন ও হটকারীতার কারনে বন্ধ হবে সেটা মেনে নিবে না সরকার। এই আন্দোলনে বিএনপিসহ নওগাঁর সর্বোস্তরের মানুষ একত্বতা প্রকাশ করেছে । মেডিকাল কলেজ বন্ধের ষড়যন্ত্র রুখতে নওগাঁবাসি ঐক্যবন্ধ বলে জানান বিএনপি’র এই নেতা।