১৮ মার্চ ২০২৫
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তী সহিংসতার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এর তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) -এর পক্ষ থেকে শুভেচ্ছা!
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তী সহিংসতার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এইচআরএফবি মনে করে, অর্থপূর্ণ সংস্কার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা এড়াতে উক্ত প্রতিবেদনের উত্থাপিত সুপারিশসমূহ বাস্তবায়ন অপরিহার্য। তাই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সহিংসতার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এর তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়নের দাবিতে আগামী ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১:৩০টায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ ও সদস্য, স্টিয়ারিং কমিটি, এইচআরএফবি; রঞ্জন কর্মকার, নির্বাহী পরিচালক, স্টেপস টুওয়ার্ডস ডেভলপম্যান্ট ও সদস্য, স্টিয়ারিং কমিটি- এইচআরএফবি; শামসুল হুদা, নির্বাহী পরিচালক- এএলআরডি ও সদস্য- এইচআরএফবি; মো. বরকত আলি, পরিচালক, ব্লাস্ট এবং ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি ও সদস্য- এইচআরএফবি।
সংবাদ সম্মেলনের তারিখ: ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার।
সময়: বেলা ১১:৩০টা।
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।






