মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরমচাল স্কুল এন্ড কলেজ এর সহকারী অধ্যাপক ফেরদৌসী সুলতানা ১৯ মার্চ রোজ বুধবার সকাল ১২.৩০ মিঃ সময় ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব গ্রহন করেন। বরমচাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফজলুল হক এর চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় অবসর গ্রহণ করেন। তাই সহকারী অধ্যাপক ফেরদৌসী সুলতানাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময়ে উপস্থিত ছিলেন বর্তমান গভনিং বডির সদস্য, অ্যাডভোকেট ছালিক আহমেদ চৌধুরী, ফয়ছল হোসেন ও স্কুলের শিক্ষক সপ্ব কুমার দেব এবং কলেজ শাখার প্রভাষক রেজাউল করিম,প্রভাষক খলিলুর রহমান,প্রভাষক সুপ্রিয় পাল,প্রভাষক সুখময় চন্ড শীল, সাংবাদিক দুরুদ আহমেদ প্রমুখ। পরে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফেরদৌসী সুলতানা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।







