আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরা নওগাঁ বিনির্মাণে গঠনমূলক সংবাদ প্রকাশের কোনো বিকল্প নেই : জেলা প্রশাসক

 

( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন নতুন বাংলাদেশের সম্প্রীতিতে ভরা সমৃদ্ধশালী একটি আধুনিক নওগাঁ বিনির্মাণ করতে হলে বেশি বেশি গঠনমূলক সংবাদ প্রকাশের কোন বিকল্প নেই। শুধু নওগাঁ নয়, পুরো দেশকে নতুন করে বিনির্মাণ করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমরা কর্মকর্তারা নওগাঁর স্থায়ী বাসিন্দা নই। আমরা কিছু সময়ের জন্য এই জেলার মানুষের সেবক হিসেবে এসেছি। নওগাঁর সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসন যতবেশি সহযোগিতা পাবে নওগাঁকে আরো আধুনিকায়ন করতে প্রশাসনের তত বেশি সহজ হবে। সাংবাদিক আর প্রশাসন এপিঠ-ওপিঠ। তাই সকল সাংবাদিকদের একতাবদ্ধ হয়ে নওগাঁকে নিয়ে বেশি বেশি গঠনমূলক পজেটিভ সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এই কথাগুলো বলেন। জেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার বিপিএম। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।