আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের আকবরপুরে পৈত্রিক সম্পত্তি দখল! ভুক্তভোগীর অভিযোগ সংবাদ সম্মেলনে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার  : মৌলভীবাজার শহরের ব্যবসায়ী নিপু রায়ের পৈত্রিক সম্পত্তি জবর দখল ও মিথ্যা মামলার প্রেক্ষিতে ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে নিপু রায়ের ছেলে নিলয় রায় জানান মৌলভীবাজার জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রাম ও মৌজায় আমার পিতার নামিও রাস্তার পাশে ৮৬.০০ শতক জমি রয়েছে। 

ঐ জমির মৌরসী সূত্রে মালিক আমার পিতা। যার আর এস খতিয়ান নং ৩৮৮ ৩৫৬ নং ও দাগ নং-১০০৬। আমরা স্বপরিবারে আমাদের ব্যবসার স্বার্থে মৌলভীবাজার শহরে বসবাস করছি। নিয়মিতভাবে আকবরপুর মৌজার ওই জমি দেখাশুনা করে আসছি। 

আমার পিতার নামিও জমির ঠিক পাশের বাড়িতে প্রদীপ পাশি,অশীস পাশি, রাজিব পাশি, স্বপন পাশি,সত্য নারায়ণ পাশি, পর্মা পাশি ব্যক্তিগণ বসবাস করেন। আমরা মৌলভীবাজার শহরে বসবাস করার কারনে ওই ব্যক্তিগণ দীর্ঘদিন যাবত আমাদের সম্পত্তির উপর লোভ লালসা করে বে-আইনিভাবে একটি প্রভাবশালী মহল এবং ফ্যাসিবাদীদের ইন্ধনে দখল করার পায়তারায় লিপ্ত। 

তারা প্রায় সময়ই আমাদের সম্পত্তি দখল করার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলেন। আমার পিতা তাদের বেআইনি কাজের বিরুদ্ধে গিয়াসনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা গোলাম মোশাররফ টিটুর নিকট বিচার প্রার্থী হলে তিনি এই সমস্যা সমাধানের জন্য আমার পিতার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। 

আমার পিতা চেয়ারম্যানের অন্যায় দাবীর বিরুদ্ধে প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের নিয়ে আমারদের সম্পত্তি দখল করার স্বড়যন্ত্রে লিপ্ত হন। এমন আচরণে আমরা তাদের বিরুদ্ধে সিনিয়র সহকারি জজ আদালতে একটি ৮৯/২৫ নং দেওয়ানি মামলা দায়ের করি। বর্তমানে মামলাটি বিচারাধীন। আমি ও আমার পিতা চলতি মাসের ২০ তারিখে আমাদের ওই সম্পত্তি দেখভালের উদ্দেশ্যে বাড়িতে গেলে বর্ণিত ওই ব্যক্তিগণ পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে হত্যা করে সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে দেশিও ধারালো অস্ত্রে স্বজ্জিত হয়ে দলবল নিয়ে আমাদের উপর হামলা করে। সন্ত্রাসী নিয়ে হামলা করে আমার পিতার মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। 

এই ঘটনার প্রেক্ষিতে আকবরপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাকনুনুর রহমান ও মো: আলাউদ্দীন মিয়াসহ একাধিক ব্যক্তিকে জানালে তারা উভয় পক্ষকে নিভৃত করার চেষ্ঠা করেন। একপর্যায়ে দখলদারদের চরম সন্ত্রাসী কার্যক্রলাপের বাধা দিলে তারাসহ একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানি মূলক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করে। আমরা ইতিমধ্যে ২০ এপ্রিল তারিখে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। 

আমরা প্রশাসনের নিকট আমাদের জানমাল ও পৈত্রিক ভূসম্পত্তি রক্ষায় আইননানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।