আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ পণ্য উৎপাদন : বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

 ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ পণ্য উৎপাদনের অপরাধে মুহিত বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শাহজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের জয়ন্তবাড়ী গ্রামে ‘মুহিত বেকারি’তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। মেহেদী হাসান বলেন, অভিযান চলাকালে দেখা যায়, মুহিত বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে নষ্ট, পচা ও ভাঙা ডিম, মেয়াদোত্তীর্ণ জেলি। পাশাপাশি মোড়কবিধিও মানা হয়নি। এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ দিনের মধ্যে পরিবেশ উন্নত করার জন্য মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। অভিযানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।