২৪ এপ্রিল ২০২৫
বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: প্রতিবন্ধী নাগরিকদের আইনি অধিকার, সুরক্ষা নিশ্চিত এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের দাবিতে সংবাদ সম্মেলন এর সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ (ডিআরডাব্লিউ) এর পক্ষ থেকে শুভেচ্ছা!
জাতিসংঘ ঘোষিত Sustainable Development Goals (SDG) বিশ্বব্যাপী গৃহীত হয়েছে, এবং বাংলাদেশও এই পদযাত্রায় সম্মিলিত হয়েছে। এসডিজি ফ্রেমওয়ার্ক কেবল প্রতিবন্ধী ব্যক্তি-বান্ধবই নয়, এতে সুনির্দিষ্ট কয়েকটি লক্ষ্য এবং সূচকও অন্তর্ভূক্ত করা হয়েছে। এর ফলে “Leaving no one behind” মূল লক্ষ্য অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়িত না হলে এসডিজি’র কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ করা হয়েছে যে সনদ এবং আইন – দুটিরই বাস্তবায়ন প্রাথমিক পর্যায়ে শুরু হলেও বিগত বছরগুলোতে তা গুরুত্ব পায় নি। ফলে আইনি ও নীতিপর্যায়ে প্রায় সকল সুবিধা ও সুরক্ষা প্রদানের বিষয়গুলো দেয়া থাকলেও প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতি পদে পদে অধিকার বঞ্চিত, অবহেলিত ও উপেক্ষিত হয়ে আসছে। তাই প্রতিবন্ধী নাগরিকদের আইনি অধিকার, সুরক্ষা নিশ্চিত এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধের দাবিতে আগামী ২৬ এপ্রিল ২০২৫, শনিবার ১২:০০ টায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মনসুর আহমেদ চৌধুরী, সভাপতি, ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ; খন্দকার জহুরুল আলম, সদস্য সচিব, ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ; মো. জাহাঙ্গীর আলম, সদস্য, ডিস্যাবিলিটি রাইটস ওয়াচ; এ এইচ এম নোমান খান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর ডিস্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট; ডা. নাফিসুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞ এবং ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেনন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সংবাদ সম্মেলনের তারিখ: ২৬ এপ্রিল ২০২৫, শনিবার।
সময়: বেলা ১২:০০টা।
স্থান: মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।






