আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহা (২৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার রাতে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে তোহাকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দলবদ্ধ হয়ে ককটেল, পেট্রল সাবল, লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটান। পরে অফিসের দরজা, জানালা, চেয়ার, আলমারি, ফ্যানসহ আসবাবপত্র এবং শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নাশকতার মামলা করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, তোহাবিন আলম তোহাকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।