আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁ স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় বিয়ের আশ্বাসে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রেজাউল করিম।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সুরানন্দ গ্রামের মো. সাকিল (২৪) এবং একই উপজেলার আলাদিপুর গ্রামের আব্দুল আলীম (৩০)।মামলার বরাতে পিপি রেজাউল করিম বলেন, ২০২১ সালের ৮ মার্চ রাতে ১৪ বছরের এক কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে সাকিল স্থানীয় আম বাগানের দোচালা ঘরে নিয়ে যান। সেখানে সাকিল ও আব্দুল আলীম তাকে ধর্ষণ করেন।পরে ওই কিশোরী তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে বলে জানান তিনি।সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি