আজ-  ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» যেখানে অন্যায় অত্যাচার,সেখানেই প্রতিবাদ -সাইফুর রহমান সাইফ «» কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট «» মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  «» প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান «» শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, গুরুতর আহত আরেক ছেলে «» কমলগঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সমাপ্ত «» বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

উৎসব মুখর পরিবেশে জগন্নাথপুরের একতা শিক্ষানুরাগী যুব সংঘের নির্বাচন সম্পন্ন

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃউৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত একতা শিক্ষানুরাগী যুব সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল ২ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পদে রেজওয়ান আহমদ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী লিপন আহমদ ৬৪ ভোট পান। নির্বাচন পরিচালনা করেন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো: আব্দুজ জাহের, সহকারী শিক্ষক মো: নুরুল হক, রাসেল মিয়া, বিজয় কান্তি দাস ও মো: আবু তাহের তালুকদার। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একতা শিক্ষানুরাগী যুব সংঘের উপদেষ্ঠা ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বদরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল ওয়াহাব ও শাহিনুর রহমান প্রমুখ। নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সভাপতি ডা: মোহাম্মদ জাহিদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন। উল্লেখ্য যে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় টিপু আহমদ নির্বাচিত হন।