আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

বিনোদন ফেরদৌসের সঙ্গে প্রথম জুটি বাঁধলেন রুবিনা

মাজহার বাবু
২০ নভেম্বর ২০১৭, ১৩:০৭
মেঘকন্যা’ হয়ে দর্শকদের সামনে আসছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির প্রযোজক জাহাঙ্গীর কবির। ছবিটি পরিচালনা করেছেন মিনহাজ অভি। ছবিটিতে নিঝুম রুবিনা জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। প্রযোজক জাহাঙ্গীর কবির বলেন, ‘আমরা গত সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়েছি। আশা করি আনকাট সেন্সর পাব। এখন আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করছি। ছবির প্রমোশনের জন্য পলিসি নির্ধারণ করছি। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা করছি। ছবি নিয়ে আশা প্রকাশ করে জাহাঙ্গীর বলেন আমি এই ছবির গল্পে মানুষের জীবন তুলে ধরার চেষ্টা করেছি। গল্পের প্রয়োজনে নিঝুম রুবিনার সাথে জনপ্রিয় নায়ক ফেরদৈস ভাইকে নিয়ে কাজ করেছি। ছবির প্রযোজক হিসেবে আমি চেষ্টা করেছি, সময় উপযোগী একটি চলচ্চিত্র নিয়ে দর্শকদের কাছে যেতে চাই। যেখানে থাকবে সুন্দর একটি গল্প, সময় উপযোগী মেকিং সাথে পরিপূর্ণ বিনোদন। নিঝুম রুবিনা বলেন এই ছবিতে আমি নতুন কিছু অভিজ্ঞতা পেয়েছি। কারণ আমি এই ছবিতে যেমন ২০ বছরের তরুণী আবার ৪০ বছরের নারীর চরিত্রে কাজ করেছি। সাথে পেয়েছি ফেরদৌস ভাইয়ের মতো গুণী শিল্পীর সান্নিধ্য। ভাই অনেক সহযোগিতা করেছেন। আর দর্শকদের বলব, আমি এর আগেও চেষ্টা করেছি ভিন্ন লুকে হাজির হতে। এবারও আপনারা আমাকে নতুন ভাবে পাবেন।