এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : আগামি ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম পৃথকভাবে সংগ্রহ করলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। শুক্রবার ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে প্রথম দিনেই তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাদের সাথে নিজ নিজ বলয়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উভয়েই সকলের দোয়া ও আশীর্ব্বাদ কামনা করেন।
এ ব্যাপারে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. আব্দুস শহীদ এমপি বলেন, আমি নির্বাচনী এলাকায় ১৯৯১ সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী ৯১ সাল থেকে বর্তমান সংসদ পর্যন্ত একাধারে ৫বারই আমাকে মনোনয়ন দিয়েছেন, পাঁচবার ই আমি নির্বাচনে জয় লাভ করেছি। অতএব পরবর্তী ৬ষ্ঠ বারের মত আবারো জনগণের ইচ্ছানুযায়ী-প্রত্যাশানুযায়ী এলাকার উন্নয়নকে আরোও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমি আবারও আমার দলের নেতা-কর্মীসহ সবার সমর্থন নিয়ে শুক্রবার বিকাল ৪টায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এখন দাখিল করব ইনশাআল্লাহ। অতীতের ন্যায় আবারোও আমি মনোনয়ন পাওয়ার মাধ্যমে এই নির্বাচনী এলাকার মানুষের যে ভালবাসা এবং তাদের যে একটা গুণাবলী আছে সেইটার সমর্থন নিয়েই আমি আবার নির্বাচনে অংশগ্রহন করার প্রত্যাশা এবং ইচ্ছাবোধ করছি। ১১ নভেম্বর (রবিবার) মনোনয়ন পত্র দাখিল করার সম্ভাবনা রয়েছে বলে তিনি আরোও জানান।
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সেই ১৯৬৬ সাল হতে ছাত্র রাজনীতি শুরু করে আজ পর্যন্ত আমি রাজনীতিতে আছি এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য পর্যন্ত পৌঁছতে পেরেছি। এজন্য আমাকে অনেক ঘাত-প্রতিঘাত এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছে। মানুষের প্রতি আমার ¯েœহ, মায়া-মমতা শ্রদ্ধাবোধ রয়েছে। জনসেবায় আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সেই হিসাবে মানুষের প্রয়োজনে এবং জনগণ কর্তৃক পরিবর্তনের উত্থাপিত দাবির প্রেক্ষিতে আমাকে প্রার্থী হতে হয়েছে। তাই আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী শেখ হাসিনা বাস্তবতার নিরীখে তিনি খোঁজখবর নিয়ে ই তিনি আমাকে
নৌকা মার্কা প্রতীক দিবেন এবং নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করতে চাই, জনগণের খেদমত করতে চাই। পাশাপাশি দলকে সুসংগঠিত করার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করার জন্য যত দিন আমি জীবিত আছি তত দিন নিরলসভাবে কাজ করে যাব। আজ (১১ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম দাখিল করবেন বলে আরোও জানান
নৌকা মার্কা প্রতীক দিবেন এবং নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করতে চাই, জনগণের খেদমত করতে চাই। পাশাপাশি দলকে সুসংগঠিত করার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করার জন্য যত দিন আমি জীবিত আছি তত দিন নিরলসভাবে কাজ করে যাব। আজ (১১ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম দাখিল করবেন বলে আরোও জানান






