এমদাদর রহমান চৌধুরী জিয়াঃ আগামী শনিবার আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন
সিলেটে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে আগামী শনিবার (১৭ নভেম্বর) আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (১১ নভেম্বর) বিকেলে দি এইডেড হাই স্কুলে আয়োজিত সভায় শিক্ষকদের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭৭ কোটি অনুদান দেওয়ায় এ আনন্দ র্যালীর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিলেট জেলা শিক্ষক কর্মচারীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সবাপতি মো. মামুন আহমদের সভাপতিত্বে ও সচিব মো. শমশের আলীর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মালিক, সচিব জাহের আলী, সিলেট সদর উপজেলা সভাপতি আহমদ আলী, সচিব মো. জিয়াউর রহমান, বালাগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল আলম, ওসমানীনগর উপজেলা সভাপতি আবুল লেইছ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি আব্দুস শহীদ, সচিব আবদুল মুনিম, জৈন্তাপুর উপজেলা সভাপতি বিজন চন্দ্র বিশ্বাস, বাশিস সিলেট জেলা সদস্য অধ্যক্ষ মো. মুজম্মিল আলী, তাহমিনা পারভীন, জেসমিন বেগম, জ্যোৎ¯œা বেগম, প্রধান শিক্ষক শওকত আলী, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন প্রমুখ।
সভায় শিক্ষক নেতৃবৃন্দরা, বেসরকারি শিক্ষক বৈশাখী ভাতা ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধ প্রদানের ঘোষণা এবং শিক্ষকদের অবসর ও কল্যান তহবিলে ৭৭৭ কোটি টাকা অনুদান দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত করারজন্য শিক্ষকবৃন্দ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সভা
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১১, ২০১৮, ৪:৩৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






