নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সিলেট জেলা যুবদল নেতা সিদ্দিকুর রহমান পাপলু। মঙ্ললবার দুপুর ২টার দিকে নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ মামুন হীরা এবং কানাইঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রুহুল আমীন বাবলু। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে সিদ্দিকুর রহমান পাপলু জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণের লক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট এক সময় বিএনপির ঘাটি ছিলো। জকিগঞ্জ-কানাইঘাটের তৃণমুল নেতাকর্মী ও সাধারণ জনগণের অনুরোধে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তিনি আরো জানান, দেশ ও দলের স্বার্থে যদি এই আসন থেকে জোটগত সিদ্ধান্তে অন্য কাউকে এ আসনে মনোনয়ন দেওয়া হয় তবে তিনি সেই সিদ্ধান্তকেও স্বাগত জানাবেন। তবে, দলীয় প্রার্থী হিসেবে এই আসনে যোগ্যতা অনুসারে তিনি এ আসনের মনোনয়নের দাবীদার বলে জানান তিনি। তিনি আরো জানান, দল যদি তাকে মনোনয়ন দেয় তবে তিনি তৃণমূলের নেতাকর্মী ও জনগনকে সঙ্গে নিয়ে এই আসন পুনরুদ্ধার করে বেগম খালেদা জিয়াকে এ আসনটি উপহার দিবেন।উল্লেখ্য, সিদ্দিকুর রহমান পাপলুর পিতা ছিলেন জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান ছাত্রজীবন থেকেই সিদ্দিকুর রহমান পাপলু বিএনপি-ছাত্রদলের তৃণমূল রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবনে জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দ্বায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে জেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক, পরে জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্বায়িত্বও পালন করেন তিনি। পরবর্তীতে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দ্বায়িত্ব পান। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা শেষ পর্যন্ত জায়গা করে নেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি পদে।