আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ভোক্তা অধিকার আইনে বড় লেখা উপজেলার এন সি ফামের্সীসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ১৪ নভেম্বর বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে
ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এন সি ফামের্সীকে ৩ হাজার টাকা, মেসার্স মারুফ এন্ড মুন্না ভেরাইটিজ স্টোরকে ৪ হাজার টাকা, সোনার বাংলা হোটেলকে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখা থানার পুলিশ ফোর্স।