আজ-  ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» বিদ্যমান স্টেডিয়াম ও খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ার উদ্যোগ «» জুড়ীতে অবৈধ করাতকলের দৌরাত্ম্য – নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ «» বগুড়া সান্তাহারে রক্তদহ বিলপাড়ে দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ        «» আগামীকাল শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সান্তাহারে অটোরিকশা সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগ «» বগুড়া আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন «» Violent Dual for Power: TIB Calls on BNP «» হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

বগুড়া আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। সোমবার (০৫ অক্টোবর) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগমের সহোযোগিতায় এবং সহকারী সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। এ সময় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, নির্বাহী প্রকৌশলী রিপন কুমার, নশরৎপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।