বিশেষ প্রতিনিধিঃ
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারজন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উলুয়াইল
ইসলামিয়া আলিম মাদ্রাসা।
বিজয়ী শিক্ষার্থীরা হলো—মোহাম্মদ সেরোয়ান আহমদ, মুহাম্মদ তানভির আহমদ শাহান, মুহাম্মদ আরিফ।
শিক্ষার্থীদের এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
তাদের এ অর্জন মেধা, অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন।
মাদ্রাসার পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।
মাদরাসা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সাফল্য ভবিষ্যতে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদেরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।






