আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জেলা পরিষদ সম্মেলন কক্ষ সিলেটে “সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা

বৃদ্ধিকরণ প্রকল্পের” আওতায় সিলেট অঞ্চলে আউশ ও ভুট্টা আবাদ সম্প্রসারনের সম্ভাবনা, সমস্যা এবং সমস্যা উত্ত্রোণে করনীয় শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনৎ কুমার সাহা, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ), কৃষি মন্ত্রনালয়। মোঃ ওহিদুজ্জামান, প্রকল্প পরিচালক, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি বিগত তিন বছরে প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের প্রভাব এবং ২০১৮-১৯ অর্থ বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। এ অঞ্চলে শস্যের গড় নিবিড়তা ৫% বাড়াসহ ভুট্টা ও আউশ আবাদ ব্যাপক সম্প্রসারিত হয়েছে বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষকরা জানান প্রকল্পের কার্যক্রম নেয়ার ফলে ফসল আবাদই শুধু বাড়েনি, ফলন ও বেড়েছে। জনাব মোঃ বদরুল হক,
উপজেলা কৃষি অফিসার ছাতক, সুনামগঞ্জ বলেন এ প্রকল্পের
মাধ্যমে তার উপজেলায় মাল্টা, লিচু ও আউশের আবাদ বেড়েছে। জনাব মোঃ আনিছুজ্জামান, উপজেলা কৃষি অফিসার গোয়াইনঘাট বলেন আকন্মিক বন্যা মোকাবেলায় ব্রিধান৫১ ও ব্রিধান৫২ জাত চাষ করিয়ে সুফল পেয়ছেন। উম্মুক্ত আলোচনায় ও কারিগরী সেশনে ২০১৮-১৯ অর্থ বছরে প্রকল্পের আওতায় ভবিষ্যতে করণীয় বিষয়ক তথ্যাদি উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা পর্যায়ের সম্মানিত কর্মকর্তা যথাক্রমে জনাব ড. মোঃ আব্দুল মুন্নাফ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, সুনামগঞ্জ; জনাব কাজী লুৎফুল বারী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, মৌলভীবাজার; জনাব মোঃ জালাল উদ্দিন প্রধান, অতিরিক্ত উপপরিচালক (শস্য)
হবিগঞ্জ এবং জনাব বিমল চন্দ্র সোম অতিরিক্ত উপপরিচালক (শস্য) সিলেট । কর্মশালায় উপস্থাপিত হয় সিলেট অঞ্চলে জমি পতিত থাকার পিছনের নানা কারণসমূহ।স্থানীয় কৃষি বিভাগ এই কারণ ও সমস্যাদি নির্ণয় ও সনাক্ত করেছে। উলে-খযোগ্য কারণগুলো হলো সেচের পানির অভাব, পাথর ও গ্যাসের কারণে সেচ যন্ত্র স্থাপনে সমস্যা, বড় কৃষকদের চাষাবাদে অনীহা, জমির মালিক বিদেশেথাকা, জমি বর্গা দিতে অনীহা ও শ্রমিক সংকট। উপস্থাপক মহোদয়গণ এ সব সমস্যাদি সমাধানের বিভিন্ন সুপারিশ উপস্থাপিত করেছেন। বিশেষ করে সেচের সুবিধা, ফসল কর্তন মেশিন সরবরাহ এবং হাওড়ে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের জন্য সুপারিশ করেন। কর্মশালায় ভুট্টা বাজারজাতকরনের সমস্যা সমুহ ও উত্তোরনণ করনীয় নির্ধারিত হয়।
পরবর্তীতে পতিত জমিকে চাষের আওতায় আনার বিভিন্ন যুক্তি, তথ্য ও মতামত উপস্থাপনের জন্য মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। অত্যন্ত ফলপ্রসূ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপপরিচালকগণ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার, এসএএওপ্রমুখ। প্রধান অতিথি সনৎ কুমার সাহা, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ), মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ও কৃষকদের নিকট প্রকল্পের সাফল্য সম্পর্কে জানতে চান। তিনি বলেন, সিলেট অঞ্চলে পতিত জমি চাষের আওতায় আনা ও শস্যের নিবিড়তা বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে পরিকল্পনা মোতাবেক কাজ করতে হবে। নতুন ফসল বাজারজাত করণ তথা ভুট্রার বাজারজাতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কৃষি
বিপনণ অধিদপ্তরকে ও সেচ সুবিধা বাড়াতে বিএডসিকে
উদ্যোগ নিতে বলেন। কৃষিবিদ মোঃ আলতাবুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, সিলেট অঞ্চল মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এটিআই, বারি, ব্রি, এসআরডিআই, এসসিএ, হর্টিকালচার সেন্টার এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব শিরিন সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, সিলেট
সদর ও সুব্রত দেবনাথ, কৃষি সম্প্রসারণ অফিসার, জৈন্তাপুর,
সিলেট।
প্রধান অতিথির বক্তব্যে আরো যোগ করতে হবে