আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সংশোধনী নিউজ মাহমুদুস সামাদের সমর্থনে যুক্তরাজ্য আ’লীগ নেতার উদ্যোগে সভা

এমদাদুর রহমান চৌধুরী জয়িা//আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছ এমপির সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর রাতে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কবির আহমদ রাজুর উদ্যোগে দক্ষিণ সুরমা শ্রমিক লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি ও ২নং বরইকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক মফিক মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক লীগ দক্ষিণ সুরমা উপজেলার তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মাহতাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মাস্টার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহমুদ-উস-সামাদ চৌধুরীর উন্নয়ন কর্মকান্ড ও জনসম্পৃক্ততা প্রমাণ করে তিনি সিলেট-৩ আসনে মাটি ও মানুষের একজন পরীক্ষিত নেতা। যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা কবির আহমদ রাজু সুদূর প্রবাস থেকে দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে নানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তিনি সিলেট-৩ আসনে সফল সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে পূণরায় এই আসনে দেখার জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এসব উদ্যোগ তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের সংগঠিত করছে। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ফুকন মিয়া, যুগ্ম সম্পাদক রাজা আহমদ রাজা, আইন বিষয়ক সম্পাদক আজাদ আহমদ কর্ণেল, শ্রমিক লীগ নেতা দারা আহমদ, রোমেন আহমদ, আব্দুল্লাহ মিয়া প্রমুখ।