আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দিনার-রকিব অধরা, রাজু হত্যার ৯ আসামী কারাগারে

সিলেটে ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দলে নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলার ৯ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তবে রাজু হত্যার মূল হোতা রকিব ও দিনার এখনো অধরা রয়ে গেছেন। সোমবার (১৯ নভেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে আসামীপক্ষ জামিন মঞ্জুর করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত ৯ আসামী হলেন- নয়ন, মুস্তাফিজুর রহমান, আরাফাত আহমদ, এনামূল হক, ফরহাদ আহমদ, জুনিয়র নজরুল, একরামূল হক, মামুন আহমদ, আফজল আহমদ। উল্লেখ্য, গত ১৩ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাজুর চাচা দবির আলী। মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করেন তিনি।