নিজস্ব প্রতিবেদক ::শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কস্থ শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
১২ই রবিউল আউয়াল ১৪৪০হি. মহানবী হযরত মোহাম্মদ (সা.)’র জন্মবার্ষিকী
তথা ঈদে (সা.) দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে
‘মহানবী (স.) জীবনদর্শন’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
হয়েছে। বুধবার দুপুরে এ আলোচনা অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-
সভাপতি ইসমাইল মাহমুদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. আবুল
কালাম আজাদ, সহকারী শিক্ষক নাজমা বেগম, সহকারী শিক্ষক সুরাইয়া নার্গিস
প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া
মাহফিল পরিচালনা করেন মো. আবুল কালাম আজাদ
শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২১, ২০১৮, ১২:৪৩ অপরাহ্ণ • ১ বার পঠিত






