আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে এম এস বি ইসলামিক সেন্টারের প্রাণবন্ত শিক্ষা সফর

নিজস্ব প্রতিবেদকঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ এম এস বি ইসলামিক সেন্টারের উদ্যোগে হিফজুল কুরআন বিভাগের অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল শুয়াইবুর রহমান চৌধুরীর সার্বিক তত্তাবধানে সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পট সোয়াম্প ফরেস্ট রাতারগুল হয়ে সিলেট শহরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে রাত ১০টায় সেন্টারের শিক্ষার্থীরা শ্রীমঙ্গলে ফিরে আসে। প্রাণবন্ত শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কদমতলীস্থ এম এস বি ফাউন্ডেশন ও কুইন্স টাওয়ার প্রা. লি.-এর চেয়ারম্যান আলহাজ্ব এম এস আর শাহনুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি-১ ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, এম এস বি ফাউন্ডেশন ও কুইন্স টাওয়ার প্রা. লি.-এর সাধারণ সম্পাদক পাবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, মো. জাকির হোসেন, শিক্ষক তাফাজ্জল হুসাইন শাহিন, আমজাদ হোসাইন এবং জুনেদ আহমদ চৌধুরী।