আজ-  ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে এনডিএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ এম. এ. করিম এঁর ৫ম মৃত্যুবার্ষিকী পালন «» শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন «» বিদ্যালয় গড়তে একসঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা «» সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» প্রতিযোগিতায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার চার শিক্ষার্থীর সাফল্য। «» জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক «» সৌদি আরবের রিয়াদে মৌলভীবাজারের কমলগঞ্জের  প্রবাসী যুবক নিখোঁজ, ছেলের সন্ধানে মায়ের আকুতি «» আদমদীঘিতে মৎস্য হ্যাচারির বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক «» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প

ইয়েমেন যুদ্ধ: সৌদি জোট থেকে সমর্থন তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে স্থানীয় সময় বুধবার সিনেটে সিনেটররা ৬৩-৩৭ ভোটে যুদ্ধে আমেরিকান সমর্থন-সহায়তা বন্ধ করার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস অবশ্য সিনেটরদের বারবার অনুরোধ জানিয়েছিলেন যেন এ প্রক্রিয়া শুরুর পক্ষে তারা সমর্থন না দেন, কেননা এতে ইয়েমেনের পরিস্থিতির আরও অবনতি ঘটবে আর যুদ্ধবিরতির চেষ্টাও ব্যাহত হবে।গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতর ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা এবং এর পরবর্তী অনুসন্ধান ও সমালোচনার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিলো মার্কিন সিনেট।বুধবার দিন শেষে রুদ্ধদ্বার শুনানি অধিবেশনে সিআইএ’র পরিচালক জিনা হাসপেলের অনুপস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন সিনেটররা। কিন্তু পম্পেও তার অনুপস্থিতির কারণ প্রকাশে অস্বীকৃতি জানান।হাসপেল তুর্কি সরকারের সরবরাহ করা খাশোগি হত্যাকাণ্ডের সময়কার অডিও রেকর্ডও শুনেছিলেন এবং অন্যান্য তথ্য-প্রমাণও পড়ে দেখেছিলেন। একজন সিনেটর শুনানিতে তার না থাকাকে ‘ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা’ বলেও মন্তব্য করেন।সিনেটের এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিপ্লব হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ এতকিছুর পরও ট্রাম্প বারবার জোর দিয়ে বলে আসছিলেন সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধু। রাজতন্ত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বানও বারবার এড়িয়ে যাচ্ছিলেন তিনি।চ্যানেল আই