আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন বাস্তবায়নে আন্তরিক ভাবে সবাইকে কাজ করতে হবে- সুবর্ণা সরকার

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন বাস্তবায়নে আন্তরিকভাবে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, অটিজম কেন বাড়ছে এর গবেষণা দরকার। সেই সাথে অটিজম সচেতনতা বাড়াতে হবে। অটিজম শিশুদের সামাজিকি করণসহ যুগোপযোগি করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুবর্ণা সরকার একথাগুলো বলেন।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও সহকারী পরিচালক নাজিম উদ্দিনের সঞ্চালনায় ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি প্রতিপদ্যিকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিভিল সার্জন কার্যালয়ের  সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক শাহীনা আক্তার, জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, পিআইডি সিলেট এর সহকারী পরিচালক মাসুদ পারভেজ, ব্র্র্যাক প্রতিনিধি অনিক আহমদ, ব্লাস্ট এর কো-অর্ডিনেটর এ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাশ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলেট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন প্রমুখ।

পরে অটিস্টিক শিশুসহ অন্যান্যদেও মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করেন অতিথিরা।