আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

গত বছর ভিআইপিদের সফরে জ্বালানি বাবদ ৩৯ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গত অর্থবছরে বিভাগ, জেলা-উপজেলা পর্যায়ে ভিআইপিদের সফরে জ্বালানি বাবদ ৩৯ কোটি ৯৩ লাখ টাকা সরকারের ব্যয় হয়েছে।
আজ সংসদে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, এর মধ্যে গ্যাস ও জ্বালানি খাতে ৬ কোটি ৪৮ লাখ টাকা, পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ৩২ কোটি টাকা, জলযানে পেট্রোল ও লুব্রিক্যান্ট খাতে ১ কোটি ৪৫ লাখ টাকা রয়েছে।
স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ বছর করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই।
ইসমাত আরা সাদেক বলেন, বিশ্ববিদ্যালয়সমূহে সেশনজট কমে আসায় বয়স বাড়ানোর প্রয়োজন বর্তমানে নেই। বর্তমানে সাধারণ প্রার্থীদের জন্য চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।