আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

এস এ চৌধুরী,

মৌলভীবাজার থেকে : মৌলভীবাজারের পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের তালিকাভূক্ত এক ইলেকট্রিশিয়ানকে স্থগিতাদেশ প্রদান করা হয়েছে। সূত্রে, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের তালিকাভূক্ত ইলেকট্রিশিয়ান ও শমশেরনগরের কৃষ্ণপুর নিবাসি মো: আব্দুল মোহিত এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ইলেকট্রিশিয়ান মোহিতকে সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সাময়িক স্থগিতাদেশ প্রদান করেন। বিষয়টির ব্যাপারে কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন সরকার জানান, তিনি শুনেছেন। অফিসিয়াল চিঠি পান নাই। তবে আজ (মঙ্গলবার) মোবাইল ফোনে জিএম সত্যতা নিশ্চিত করে জানান, মোহিতের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে হয়রানি ও টাকা পয়সা সংক্রান্ত অভিযোগ পেয়ে তা তদন্তে প্রমাণিত হওয়ায় গত ১৮ই নভেম্বর ইলেকট্রিশিয়ান মোহিতকে সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে। কমলগঞ্জ জোনাল অফিসে উক্ত চিঠি প্রেরণ করা হয়েছে বলে তিনি আরও জানান। স্থগিতাদেশ এর ব্যাপারে ইলেকট্রিশিয়ান মোহিত অস্বীকার করে জানান, শোকজ করা হয়েছে। জনৈক ব্যক্তির সাথে আলোচনা করে শোকজের উত্তর দিবেন।