আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

শ্রীমঙ্গলে দেশের সর্ববৃহৎ রাবার কাঠ প্রেসার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন 

শ্রীমঙ্গল থেকে মু রিমন ইসলাম

সিলেটের জীবন চক্র হারানো রাবার গাছ গুলোকে জ্বালানী কাঠ হিসেবে ব্যবহার না করে আসবাবপত্রে ব্যবহারী কাঠে রুপান্তরিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থাপনকৃত দেশের সর্ববৃহৎ রাবার কাঠ পেসার ট্রিটমেন্ট প্লান্ট এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) শ্রীমঙ্গলের ইছবপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্লান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি । এসময় উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রনালয়ের সচিব ইসতিয়াক আহমেদ এর সভাপতিতে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসি এর অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদির। এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের এমপি সৈয়দা সায়েরা মহসীন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ। <br>
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই প্লান্ট স্থাপনের ফলে এলাকায় কর্মস্থানসৃষ্ঠিসহ কাঠ আমদানি হৃাস পাবে। এতে জাতীয় অর্থনীতি মজবুত হবে বলেও তিনি জানান। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান ও বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যগ্ম সচিব মো: আব্দুল কাদির এনডিসি জানান, এ প্লাান্টে প্রথম ধাপে প্রতিমাসে ১০ হাজার সিএফটি গাছ টিটমেন্ট করা হবে পরে তা ২০ হাজার সিএফটি কাঠ সিজনিং করা হবে। যার থেকে প্রতি মাসে আয় হবে আড়াই কোটি টাকা। এটি একদিকে যেমন দেশের বনায়ন উজার বন্ধের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে অন্যদিকে অর্থনৈতিক ভাবে রাবার বাগানগুলোকেও করবে লাভবান।
বন ও পরিবেশ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও পরিচালক বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বোরহান উদ্দিন ভূইয়া, জানান বনশিল্প উন্নয়ন কর্পোরেশন জানায় সিলেট জোনে, সরকারী ৪টি রাবার বাগানে এই মুহুতে ৭ লক্ষ জীবন চক্র হারানো রাবার গাছ রয়েছে। যার বর্তমান বাজার মুল্য ১৯ কোটি টাকা আর টিটমেন্টের পর তার মুল্য হবে ৩০০ কোটি টাকার উপরে।
রাবার প্লান্ট প্রেশার টিটমেন্ট শ্রীমঙ্গল প্রকল্প ব্যবস্থাপক মো. তাহিদুল ইসলাম জানান, বর্তমানে প্রতি সিএফটি কাঠের মুল্য জ্বালানী কাঠের হিসাবে ২৫ থেকে ৩০ টাকা এবং সিজনিং এর পর তার মুল্য হবে ১২ শ’ টাকা থেকে ১৫শ’ টাকা