আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সাংবাদিকে সাথে মতবিনিময় 

মু রিমন ইসলাম,
শ্রীমংগল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বরুণা মাদরাসার ছালানা ইজলাছ ( আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন) বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষে আজ সোমবার (১২ফেব্রুয়ারি) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামিয়া লুতফিয়া আনোয়ারুল উলুম বরুনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. শেখ নুরে আলম হামিদী, মাও. এম এ রহিম নোমানী। সভার সঞ্চালক ছিলেন জামিয়া লুতফিয়া আনোয়ারুল উলুম বরুনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মিসবাহ উদ্দীন জোবায়ের। সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে ইন্ডিয়া, লন্ডন, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশের মাওলানারা উপস্থিত থেকে কোরআন ও হাদীসের আলোকে বয়ান পেশ করবেন বলে জানিয়েছেন জামিয়া লুতফিয়া আনোয়ারুল উলুম বরুনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. শেখ নুরে আলম হামিদী। সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।