আজ-  ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  «» মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা «» কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব আজ সোমবারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: «» আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  «» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল

মৌলভীবাজার বাংলার নাট্যলোক এর ১ যুগ পুর্তি উপলক্ষ্যে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত


মৌলভীবাজার বাংলার নাট্যলোক এর ১ যুগ পুর্তি উপলক্ষ্যে ২০ টি স্কুলের ৭৮ জন ছাত্র ছাত্রী নিয়ে চিত্রাংকণ অনুষ্ঠানের আয়োজন করে, বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে। চিত্রাংকণ অনুষ্ঠানে, বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শেখ নাঈম( দিপু) ফাহাতেমা জুবিরি মরিওম প্রিয়তি জেলা শিল্পকলা একাডেমী, দুলাল বড়ুয়া, মোঃ ফরিদ সহ। চিত্রাংকন শেষে সংগঠনের সভাপতি দুরুদ আহমেদ জানান আগামী ১ এপ্রিল ১ যুগ পুর্তির মূল অনুষ্ঠানের মধ্যে বিজয়ীদেরকে এবং অংশগ্রহন কারি ছাত্র ছাত্রীকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরন করা হবে, এ সময়ে উপস্থিত ছিলেন বাংলার নাট্যলোকের নেতা কর্মীর মধ্যে রুবেল খাঁ, ডাঃ দিলীপ রায়, এল আর মাষ্টার দিলীপ, কে পি এস বিজয়, জোনাকি আক্তার আয়শা, শেখ ফারহানা আক্তার মুন্নি প্রমুখ।