আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইনে তিনটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

দীপ্ত ডেস্কঃ
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার( ১১ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে রায়শ্রীতে অবস্থিত সমবায় ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, বরমানে অবস্থিত কালাম ব্রিকস ফিল্ডকে ৪০ হাজার টাকা, ইসলামপুরে অবস্থিত ফার্মস ফুডকে ১৫ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর জনাব শেকর কান্তি পাল, সদর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলেয়া খানম, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রির পরিচালক জনাব মাহিম দে এবং র‌্যাব ৯ কম্পানি কমান্ডার জনাব বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এক দল র‌্যাব ফোর্স।