আজ-  ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  «» মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা «» কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব আজ সোমবারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: «» আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  «» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল

মৌলভীবাজারে শ্রমিক ফেডারেশনের মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

·মোঃ আব্দুল কাইয়ুম :

মৌলভীবাজারে মহান মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন (রেজিনং বি-১৯৯৮) মৌলভীবাজার জেলা শাখা ।
মঙ্গলবার (১মে) বিকাল ৩টার দিকে নবগঠিত এই শ্রমিক সংগঠনের জেলা কার্যালয় উদ্বোধন ও মহান মে দিবস উপলক্ষে শহরের শাহমোস্তফা সড়কের রুবি প্লাজার নীচতলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের অধিনস্থ কয়েকশ শ্রমিক অংশ নেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম এর সঞ্চালনায় ও জেলা সভাপতি শ্রমিক নেতা মোঃ শিবলু আহমেদ এর সভাপতিত্বে মহান মে দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে আলোচনা পর্বে বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি, আলমাছ মিয়া, সহ-সভাপতি জামাল মিয় , সহ-সভাপতি শাজাহান খান, মোঃ শাহাবাজ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোকিত আহম্মেদ, সহ- যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ- যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কয়সার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাখন মিয়া, টিটু মিয়া, প্রচার সম্পাদক মোঃ সোহাগ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কাজল মিয়া, দফতর সম্পাদক মোঃ মিছলু আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ আহম্মেদ, সদস্য মোঃ শাহাব উদ্দীন, পাপলু আহম্মেদ, আমজাদ হোসেন বাবুল ও মোঃ রবিক মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সামাদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ ।