জুড়ীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বিভিন্ন শ্রমিক
সংগঠনের র্যালী ও আলোচনা সভা
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জুড়ী উপজেলা শাখা, পেইন্টার শ্রমিক এসোসিয়েশন ও রিক্সা শ্রািমক ইউনিয়নের যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ১১টায় জুড়ী শহরের নাইট চৌমুহনা (উপজেলা চত্তর) থেকে একটি র্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভবাণীগঞ্জবাজার হাজী ইনজাদ আলী মার্কেট সন্মুখে এক সভায় মিলিত হয়ে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি লুৎফর রহমান আজাদী,সেক্রেটারী ফয়সল আহমদ,পেইন্টার শ্রমিক এসোসিয়েশন সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম,প্রচার সম্পাদক জাকির হোসেন,ওয়ার্কসপ শ্রমিক সহ-সভাপতি আহমদ আলী,রিক্সা শ্রমিক সভাপতি কামাল হোসেন,হোটেল শ্রমিক সভাপতি জামাল উদ্দিন,নির্মাণ শ্রমিক সভাপতি ইসলাম মিয়া,ঠেলা শ্রমিক সভাপতি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জায়ফরনগর ইউপি শাখা সেক্রেটারী ফখরুল ইসলাম প্রমূখ
আন্তর্জাতিক শ্রম দিবসে-
Catagory : মৌলভীবাজার | তারিখ : মে, ৩, ২০১৮, ১:৫৫ অপরাহ্ণ • ১ বার পঠিত






