আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

আলাল আহমদ রিপন -কমলগঞ্জ ::

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নস্থিত কালেঙ্গা গ্রামের প্রবাসীর স্ত্রীকে খুন করে লাশ গুম করার হুমকী দিয়েছে একই গ্রামের ৫ মাদকসেবী-মাদক ব্যবসায়ী। এর প্রেক্ষিতে প্রবাসীর স্ত্রী জানমালের নিরাপত্তা চেয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (নং- ৩৫৯, তাং- ০৭/০৬/২০১৮ইং) করেছেন।
মামলা সুত্রে জানা যায়- কুপ্রস্তাব প্রত্যাখ্যান ও তার নিজ বসতঘরে মাদক সেবন করতে না দেয়ার জের হিসাবে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে মৃতঃ রেনু মিয়ার স্ত্রী কালেঙ্গা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী তেরাবান বেগম (৫০), তার পুত্র চিহ্নিত মাদকসেবী-মাদক ব্যবসায়ী আনোয়ার মিয়া (৩০) ও রোশন মিয়া (২৫), মৃতঃ আছকর উল্লার পুত্র বিলাল মিয়া (২৭), রোকেয়া বেগমের পুত্র ইমন মিয়া (২৫) ও রিমন মিয়া (১৯) দীর্ঘদিন যাবৎ প্রবাসীর স্ত্রী খোর্শেদা বেগমকে অশ্লীল গালসন্দসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। এরই একপর্যায়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে ওই মাদকসেবী-মাদক ব্যবসায়ীরা দুই দফায় গত ৪ মে ইফতারের পর ও ৭ মে বিকাল ৫টার দিকে একই গ্রামের প্রবাসীর স্ত্রী খোর্শেদা বেগম (৩২)-কে পিটিয়ে আহত করে নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্নালঙ্কার লুটে নিয়ে যায়। আহত খোর্শেদা বেগমের শোর-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় খোর্শেদা বেগম আদালতে বিচারপ্রার্থী (মামলা নং- ১০০/১৮ইং) হওয়ায় ক্ষিপ্ত মাদকসেবী-মাদক ব্যবসায়ীরা তাকে খুন করে লাশ গুম করার হুমকী দেয়। এতেকরে ৪ সন্তানসহ চরম নিরাপত্তাহীন খোর্শেদা বেগম নিরাপত্তা চেয়ে উক্ত সাধারণ ডায়রী করেন।