আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জের পতনউষার ইউপি ছাত্র মজলিনে ইফতার মাহফিল অনুষ্ঠিত:

তাক্বওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণই রমজানের প্রকৃত শিক্ষা: জেলা সভাপতি-

এহসান বিন মুজাহির:: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা ২নং পতনউষার ইউপি শাখার উদ্যেগে মাহে রমজানে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় দিঘীরপাড় বাজার ক্লাব মিলনায়তনে ২৪ রমজান,১০জুন রবিবার।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি- মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ বলেন-রমজান মাস রহমত, বরকত নাজাতের বার্তা নিয়ে মুসলমানদেরকে আল্লাহ মূখী হওয়া আহ্বান করে।এই মাসে কুরআন অবর্তীণ হয় আর কুরআনের আলো ছড়িয়ে গোটা মানবজাতিকে অন্ধকার থেকে আলোকিত করে। সমাজে শান্তি,সাম্য ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে সিয়াম সাধনায়। বর্তমানে সমাজে নীতি- নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, দিন দিন অবক্ষয় হচ্ছে,ছাত্র সমাজকে প্রকৃত নৈতিক শিক্ষা হতে দূরে করে প্রচলিত শিক্ষায় শিক্ষিত করে দিন দিন শিক্ষা প্রতিষ্ঠানে অন্যায়,অনিয়ম, মারামারি,নারীবাজী সহ যাবতীয় অপকর্ম দিন দিন বেড়েই চলছে। সমাজ ও মানুষ ধ্বংস থেকে রক্ষা করতে হলে আত্মগঠন,আত্মসংযম ও কুরআনের আলোয় আলোকিত হতে হবে আমাদেরকে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন
কমলগঞ্জ উপজেলা সভাপতি- মুহাম্মদ সিহাব উদ্দিন,
মাওলানা সাইফুর রহমান সাধারণ সম্পাদক- খেলাফত মজলিস ২নং পতনউষার ইউপি,সাবেক কমলগঞ্জ উপজেলা সভাপতি- মুহাম্মদ দেলোয়ার হোসেন, সহ সাধারণ হাফিজ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক- নজরুল ইসলাম সজীব,সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস শহীদ,ছাত্র মজলিস মুন্সিবাজার আঞ্চলিক শাখার সভাপতি- সাকিব আহমদ, পতনউষার ইউপি সেক্রেটারি তাসনিম আদনান প্রমূখ।