আজ-  ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার «» মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ মুজাহিদ আজমী’র  «» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার নতুন কমিটি গঠন- সভাপতি শ্যামল, সম্পাদক পৌষী «» লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব «» কমলগঞ্জে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক উদ্যোগ: কবর খননকারীদের জন্য এসএসের চাউনি নির্মাণ।

কমলগঞ্জে গরীব, দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা ও সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে ৪ হাজার ৭৫১ জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানসহ পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ এবং কমলগঞ্জ সদর ইউনিয়নে ১ হাজার ৬৭০ হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।