আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শহীদুল হক এর মৃত্যুতে মৌলভীবাজার জেলা প্রশাসন এর শোকবার্তা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ

মৌলভীবাজার জেলা প্রশাসন এর প্রাক্তন আরডিসি, শ্রীমঙ্গল উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিসিএস (প্রশাসন) এর ২৫ তম ব্যাচের কর্মকর্তা এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব শহীদুল হক এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম ও জেলা প্রশাসন পরিবার। উল্লেখ্য- কুলাউড়া উপজেলার সাবেক ইউএনও তাহসিনা বেগম এর স্বামী জকিগঞ্জ উপজেলার সাবেক ইউএনও ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শহিদুল হক গত ১০ জুন দুপুরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দেশে বিদেশে চিকিৎসা গ্রহন করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা এপোলো হাসপাতালে ভর্ত্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নরসিংদি জেলা নিবাসী শহিদুল হক ২০০৬ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ শিশু কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।