আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

কমলগঞ্জে গরীব, দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা ও সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে ৪ হাজার ৭৫১ জন গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন পিপিএম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানসহ পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমলগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ এবং কমলগঞ্জ সদর ইউনিয়নে ১ হাজার ৬৭০ হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।