আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে জমে উঠেছে ঈদ বাজার

নজরুল ইসলাম মুহিব,মৌলভীবাজার প্রতিনিধি ॥

আর কদিন পরই পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদকে সামনে রেখে মৌলভীবাজারে জমে উঠেছে কেনাকাটা। অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাত সর্বত্রই কেনাকাটার ধুম পড়েছে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে শহরের মার্কেট এবং বিপণিবিতানগুলোতে।
প্রবাসী অধ্যুষিত এ জেলার কয়েক লাখ লোক লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান বাহরাইন ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসীরা ও ইতোমধ্যে ছুটি কাটাতে এবং তাদের স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে এসেছেন। মৌলভীবাজারের অভিজাত শপিংমল, বিপণিবিতান ও দেশী-বিদেশী পোশাকের পাইকারি মার্কেট গুলোতে। দোকানগুলোতে শোভা পাচ্ছে নামীদামী র্ব্যান্ড ও বিদেশী পোশাক। ফ্যাশনের বৈচির্ত্যের পাশাপাশি র্গ্রাহকতুষ্টির দিকে খেয়াল রেখে দোকানের সাজসজ্জাতেও এসেছে নান্দনিক পরিবর্তন। আবার ক্রেতা টানতে র‌্যাফেল ড্র কিংবা বিশেষ ছাড়ের আয়োজন রেখেছেন কেউ কেউ। দূর থেকে দৃষ্টি আকর্ষণে সাইনবোর্ড ও নতুন করে লাগিয়েছেন কেউ কেউ। এক কথায় ভেতরে-বাইরে সবখানেই প্রস্তুতির ছোঁয়া। মৌলভীবাজারের বাণিজ্যিক কেন্দ্র এম সাইফুর রহমান রোডের ঈদ বাজারের যানজট, ভিড় ও ঝামেলার মধ্যে দিয়ে অনেকেই কেনাকাটা করছেন কষ্ট করে। অভিজাত মার্কেট গুলোর মধ্যে অন্যতম মার্কেট হচ্ছে এমবি ক্লথ স্টোর, বিলাশ ডিপাটমের্ন্টাল স্টোর, সুমাইয়া বুটিক ফ্যাশন, আল-মদিনা ক্লথ স্টোর, আশরাফ সেন্টার, সেরাটাউন ফ্লাজা, সেভেন স্টার, শাপলা ম্যানশন, আর কে কমপ্লেক্সসহ অন্যান্য শপিং সেন্টারগুলো ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নামী-দামী বিপণিবিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও হরেক রকমের কাপড় সাজিয়ে বসেছেন হকাররা। এবারের ঈদবাজারে মেয়েদের শাড়ি, থ্রী পিছ, সেলোয়ার-কামিজ, ফতোয়া, স্কার্ট-টপস, ছেলেদের লং ও শর্ট পাঞ্জাবি, ফতোয়া, শার্ট, জিন্স ও টি-শার্টসহ বাচ্চাদের নানা রঙ ও ডিজাইনের পোষাকের সমাহার ঘটেছে বিভিন্ন বিপনী বিতানগুলোতে।
পাঞ্জাবির মধ্যে অন্যতম হলো রাজনীতি, কাটোয়া, সেরওয়ানী, জামদানী ও ¯ি¬কুইট। পাঞ্জাবির মূল্য রয়েছে ১হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। রাজনীতি পাঞ্জাবির মূল্য ৪ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। তবে ক্রেতাদের আকর্ষণ করছে সেরওয়ানী ও জামদানী।
শাড়ীর মধ্যে অন্যতম হলো মঙ্গা সিল্ক, থার্টি সিল্ক, চায়না সিল্ক, বেনারশী কাতান, টেডিশনাল, গোয়ালকালাম, পাটলি। শাড়ীর মূল্য রয়েছে ১ থেকে ৪০হাজার টাকা পর্যন্ত। মঙ্গা সিল্ক শাড়ীর মূল্য ৮ থেকে ২০হাজার টাকা পর্যন্ত। জয়পুরী কটন ১ থেকে ৪হাজার টাকা পর্যন্ত। বেনারশী কাতান ৫ থেকে ২০হাজার টাকা পর্যন্ত। ক্রেতাদের আকর্ষণ করছে বেনারশী কাতান ও মঙ্গা সিল্ক। তবে দেশী কাঁপড় টাঙ্গাইলের তাজ শাড়ীও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।
থ্রী-পিছের মধ্যে অন্যতম হলো শান্তিনিকেতনী, বুম্বে সিল্ক, গুজরাটি বুটিক, জয়পুরী কটন ও পার্টি লেংরা। থ্রী-পিছের মূল্য রয়েছে ১ থেকে ২০হাজার পর্যন্ত। শান্তিনিকেতনী থ্রী-পিছের মূল্য ৪ থেকে ১৪হাজার, বুম্বে সিল্ক ৪ থেকে ২০হাজার ও জয়পুরী কটন ১ থেকে ৪ হাজার পর্যন্ত। তবে ক্রেতাদের আকর্ষণ করছে শান্তিনিকেতনী। এবছর বাজারে নতুন কাঁপড় এসেছে পার্টি লেংরা।
ঈদকে সামনে রেখে বসে নেই ফুটপাতের বিক্রেতারা। স্বল্প আয়ের মানুষরা ফুটপাতে ভীড় করছেন কেনাকাটার জন্য। হরেক রকম ডিজাইনের কাঁপড় দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ফুটপাতের বিক্রেতারা। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে কেনাকাটার ধূম পড়েছে বিপনী বিতানগুলোতে।
ঈদ উপলক্ষে জুতার বাজারেও ক্রেতাদের ভীড় লক্ষ করা যাচ্ছে। জুতার মধ্যে ই¯পাক জুতা ক্রেতাদের আকর্ষণ করছে। বাচ্ছাদের ব্যান্টভেন্ট ও শিবা জুতা ক্রেতাদের আকর্ষণ করছে। এমনকি সোনা ও রুপার দোকানগুলোতে পছন্দের গয়না কেনাকাটা করছেন ক্রেতারা।
কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, এবছর অনেক ধরণের কাঁপড় বাজারে এসেছে। তবে বাজারে কাঁপড় থেকে শুরু করে সকল পণ্যের মূল্য গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
কলেজ ছাত্রী নাজিয়া চৌধুরী (তাসপিয়া) জানান, সময় তো প্রায় শেষের দিকে তাই আম্মু নিয়ে কেনাকাটা করতে আসলাম। তবে এখানকার পোশাকগুলো অনেক রুচিসম্মত। কলেজ ছাত্রী ফারাহ তাবা¯সুমের জানান, কয়েকদিন আগেও এসে ঘুরের দেখে গেছি এখন ক্রয় করতে আসলাম এবারের পোশাকের মান গতবারের তুলনায় ভালই মনে হচ্ছে।

পাইকারি বাজার থেকে পছন্দের পোশাক আনা হয়েছে। তবে রোজার প্রথম কয়েকদিনের তুলনায় ত্রখন ক্রেতা বেশি এবং বিক্রি ও ভাল হচ্ছে। নি¤œু আয়ের মানুষরা ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলিতে। অবশ্য ঈদকে সামনে রেখে অযৌক্তিকভাবে কাপড়ের মূল্যবৃদ্ধির অভিযোগ ও করেছেন অনেক ক্রেতা। ফলে ক্রেতাদের বাধ্য হয়ে কয়েকগুণ বেশি দামে পোশাক কিনতে হচ্ছে।
মৌলভীবাজার বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্বাধিকারী সুমন আহমদ জানান, ব্যবসা মোটামুটি ভালো চলছে। তবে অন্য বছরের তুলনায় এবছর বিক্রি একটু কম। তিনি বলেন, বিদেশী রেমিটেন্স কম আসছে। প্রবাসীরা দেশে না আসার কারণে ব্যবসা তুলনামূলক কম হচ্ছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল জানান ঈদ বাজারের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব টহলে রয়েছে এবং শহর ও শহরের বাইরে ঝুঁকিপূর্ণ এলাকা ও পয়েন্টে সার্বক্ষণিক টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।