কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া শহরে যানজট নিয়ন্ত্রণে ‘কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সোমবার সকাল থেকে রাস্তায় নেমেছেন, ট্রাফিক পুলিশের সঙ্গে কাদে কাদ মিলিয়ে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, কুলাউড়া উপজেলা সর্বস্তরের জনসাধারণ ঈদ উপলক্ষে শহরের নেমে আসে কেনা কাটা করতে তাই, শহরে যানজটের সৃষ্টি হয় এবং ট্রাফিক পুলিশ প্রশাসনের কাছে এসময় একা যানজট নিয়ন্ত্র করা অসম্ভব হয়ে পড়ে, তাই আমার স্কাউট সদস্যরা ট্রাফিক প্রশাসনকে সহযোগিতা করছি ।
বেলা ২ টার দিকে সরেজমিনে দেখা গেছে, কুলাউড়া শহরের ভেতর দিয়ে যাওয়া মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন বিপণিতে ঈদের কেনাকাটা চলছে। শহরের দক্ষিণ বাজার, রেলস্টেশন চৌমোহনা ও উত্তর বাজার এলাকায় স্কাউটের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছেন। ট্রাফিক আইন মেনে চলতে তাঁরা গাড়ি চালকদের পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে না রাখতেও বলছেন। তাঁদের পাশাপাশি পুলিশকেও এ কাজে তৎপর দেখা যায়।
শহরের চৌমোহনা এলাকায় অবস্থিত দোকানি সুমন আলম বলেন, যানজটের কারণে ক্রেতাদের ভোগান্তি হয় বেশি। স্কাউট সদস্যরা মাঠে নামায় যানজট অনেকটা কমে এসেছে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফ বলেন, ‘শহরের যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্কাউট সদস্যরা কাজ শুরু করেছেন। তাঁদের এ কাজ প্রশংসার দাবি রাখে।
নোট-ফটোযুক্ত
সুমন আহমদ
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া শহরে যানজট নিয়ন্ত্রণে ‘কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ’ স্বেচ্ছাসেবী
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ১২, ২০১৮, ৯:৩৭ অপরাহ্ণ • ১০ বার পঠিত






