মৌলভীবাজার প্রতিনিধি ॥ প্রজন্মের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদরপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ এর পরিচালনায় আলোচনাসভায় অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশরাফুর রহমান, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদরপ্তরের উপ-মহা পরিদর্শক ইউসুফ আলী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়োজিদ খান,জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদ্প্তরের সহকারি পরিচালক আল-আমিন,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন বিশ্বাস,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,শিশু ঔশি রায়, দ্বীপ্র ধর অর্ঘ্য প্রমুখ। সভায় বক্তারা শিশু শ্রম প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্বোগের উপর গুরুত্বারোপ করেন।
মৌলভীবাজারে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : জুন, ১৩, ২০১৮, ৮:৪৯ অপরাহ্ণ • ০ বার পঠিত






