আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি ॥ প্রজন্মের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদরপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ এর পরিচালনায় আলোচনাসভায় অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশরাফুর রহমান, জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদরপ্তরের উপ-মহা পরিদর্শক ইউসুফ আলী,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বায়োজিদ খান,জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদ্প্তরের সহকারি পরিচালক আল-আমিন,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরুন বিশ্বাস,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,শিশু ঔশি রায়, দ্বীপ্র ধর অর্ঘ্য প্রমুখ। সভায় বক্তারা শিশু শ্রম প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্বোগের উপর গুরুত্বারোপ করেন।